খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় আরেক আসামি রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০৫:২২ পি.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তারেক হাসান ওরফে রুবেলকে (৩৫) গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় হল রোডের খাজা হল গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তারেক হাসান ওরফে রুবেল খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের পর তারেক হাসান ওরফে রুবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটায় পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ