খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

খুমেক প্লাটিলেট মেশিন সমস্যার সমাধানের দাবি উন্নয়ন কমিটির

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৪ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


প্রয়োজনীয় কিট ও ব্যাগের অভাবে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আধুনিক এফেরেসিস মেশিনটি প্রায় ছয় মাস ধরে অচল হয়ে পড়ে রয়েছে। ফলে ডেঙ্গুর প্রকোপ ও প্লাটিলেটের চাহিদা বাড়লেও একজন রক্তদাতার কাছ থেকে প্রয়োজনীয় প্লাটিলেট সংগ্রহের সরকারি সুবিধা পাচ্ছেন না রোগীরা। একজন রোগীর জন্য খুঁজতে হচ্ছে চারজন রক্তদাতা। এই সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, সাংবাদিক অধ্যাপক মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মৎস্য ও বন বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদুর রহমান লিটন, নির্বাহী সদস্য এড. মিনা মিজানুর রহমান, এড. শেখ আবুল কাসেম, এড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন, সাইফুল ইসলাম পিয়াস প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ