খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

কেকেবিএইউতে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল ও শৃঙ্খলাপ‚র্ণ আচরণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতামূলক ও মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপদ চলাচল, সড়ক নিরাপত্তা এবং পথচারী ও চালকদের দায়িত্বশীল আচরণসহ বিভিন্ন বিষয়ে সচেতনতাম‚লক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। তাই তাদের মধ্যে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং শৃঙ্খলাপূর্ণ চলাচলের বিষয়ে ছাড়াও একজন সুযোগ্য নাগরিক হিসেবে সমাজের সবক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। 
অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন দেন এবং কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। তিনি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং সড়কে চলাচলের সময় আইন মেনে চলা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। কুইজ প্রতিযোগিতায় বিজীয় শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা ছাড়াও ট্রাফিক পুলিশ ইন্সপেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং নিরাপদ সড়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ