খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

জনউদ্যোগের কুইজ প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৬ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


জনউদ্যোগ, খুলনার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা আর্ট স্কুলে সচেতন তারুণ্য, আগামীর বাংলাদেশ: প্রযুক্তি ও সামাজিক চ্যালেঞ্জ শ্লোগানকে সামনে রেখে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুব সেলের আহবায়ক জয় বৈদ্য। সভা পরিচালনা করেন জনউদ্যোগ খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় বক্তৃতা করেন বাংলাদেশ মানবাধিকার বাসতবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলাম, নাগরিক নেতা সরদার আবু তাহের, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, নারী নেত্রী কৃষ্ণা দাস। সেরা ১২ তে যারা জায়গা করে নিল তারা হলেন-মাহাদীন আহমেদ সাজিন, দীপ কুমার বৈদ্য, রিতু কুমার বৈদ্য, অর্পন সাধু স্বপ্ন, ত্রিবেনী রায় মৌনতা , তানিশা নুসরাত, বিন্যাস রায়, নাইমুর রহমান সোহান, ইন্দ্রানী অধিকারী, মারুফ বিল্লাহ, রাকেশ মন্ডল, কুশল হালদার। নগরীর বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 

প্রিন্ট

আরও সংবাদ