খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় খুলনা নতুন রেলস্টেশন থেকে নগর যুবদলের মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সোহেল মোল্লা, মোঃ কামাল হোসেন, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন, এড. বজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশু, জাহিদুল ইসলামসহ খুলনা মহানগর যুবদলের কমিটির সদস্যবৃন্দ, থানা পর্যায়ে নেতৃবৃন্দ এবং খুলনা মহানগর যুবদলের আওতাধীন ৩১টা ওয়ার্ড ও তিনটি ইউনিয়নের নেতৃবৃন্দ। 
জেলা যুবদল : মঙ্গলবার বিকেল ৪টায় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি।এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ খুলনা জেলা যুবদলের বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রিন্ট

আরও সংবাদ