খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

ভেড়ামারায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে রেললাইনের পূর্ব পাশে একটি মাছ আবাদি খাল থেকে অজ্ঞাতনামা আনুমানিক ৬৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে খালে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ভেড়ামারা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান বলেন, মরদেটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ২/১দিন আগে তাঁর মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
 

প্রিন্ট

আরও সংবাদ