খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


যশোরের কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের কাউখালী বিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জনাব আলী নতুন মূলগ্রামের মৃত ইমান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি মেম্বার সিরাজুল ইসলাম।
এলাকাবাসী জানায়, সকালে কৃষক জনাব আলী বাড়ি থেকে বের হয়ে নতুন মূলগ্রামের কাউখালী বিলে মাছ ধরতে যান। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতর হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জনাব আলী জ্ঞানহীন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ