খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি’র ফল প্রকাশ

খবর প্রতিবেদন |
০২:১৭ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


আসন্ন নভেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। খাতা মূল্যায়ন কাজ ৮০ ভাগ শেষ হয়ে গেলে ফল প্রকাশের চ‚ড়ান্ত সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, নভেম্বরে ফল প্রকাশের লক্ষ্যে খাতা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। তথ্যমতে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে চলতি মাসের ৯ তারিখে। ২০২৬ সালে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
 

প্রিন্ট

আরও সংবাদ