খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

কোটচাঁদপুরে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরদ্ধে মামলা গ্রেফতার পাঁচ

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০২:৩৪ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১৮টি লাঠি জব্দ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাপনা ডেন্টালের সামনে কালীগঞ্জ-জীবননগর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি কোটচাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। 
মামলার বাদী কোটচাঁদপুর মডেল থানার এসআই মুজাহিদুল হাসান। এজাহার অনুযায়ী, ভোরে বিশেষ অভিযান ও জরুরি টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি সড়কে জড়ো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৮টি লাঠি উদ্ধার করা হয়।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নম্বর আসামি করা হয়েছে। 
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন,  এ ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ