খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |
০৩:৪১ পি.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেছেন, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) নড়াইল জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

নড়াইল জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। ডিসি, এসপি, সিভিল সার্জন, ইউএনও, ওসিসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ তাদের বক্তব্য স্থানীয় সমস্যা, করণীয় ও সম্ভাবনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মস‚চী সফলভাবে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে ইটের পরিবর্তে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করতে হবে।

পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দ‚ষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহার্য্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আহবান জানান।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ঘোষিত পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করতে হবে। সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও হাসপাতালে আগত ডেঙ্গু ও হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। দলমত নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা দিতে হবে। চিহ্নিত গুপ্তদের নজরদারীতে রাখতে হবে, যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়ানো হলে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

প্রিন্ট

আরও সংবাদ