খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

খবর প্রতিবেদন |
০৬:০৭ পি.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬

 

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি।

এর আগে ২০২৪ সালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারধরের অভিযোগে মামলা হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্প্রতি আওয়ামী লীগের আরও দুজন সাবেক এমপি গ্রেফতার হয়েছেন। এরা হলেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। অপরজন ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার। ঝিনাইদহ থেকে নাশকতার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

প্রিন্ট

আরও সংবাদ