খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

নগরীর ২৬নং ওয়ার্ডে দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ২৬নং ওয়ার্ডের পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খুলনা কমিউনিটি চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ২৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও আমরা ২৬নং ওয়ার্ডবাসীর সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ বাবু (বড় বাবু)’র সৌজন্যে বুধবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত ২৬ নং ওয়ার্ডের নাগরিকদের এই সেবা প্রদান করা হয়। 
দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুন্নাহার লিপি, ২৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদিয়া শেখ শীলা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক ড. মোহাম্মদ নাঈমুল ইসলাম, নিরাপদ খুলনা চাই  সভাপতি সরদার বাদশা, ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ রিয়াজ উদ্দিন, বানিয়া খামার মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) সিনিয়র শিক্ষক জি এম মহিউদ্দিন, পশ্চিম বানিয়া খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি শেখ শাহজাহান, কাশেমাবাদ জামে মসজিদের মোতাওয়ালি¬ মোঃ হাশেমুজ্জামান (হাশিম), সেন্ট জেভিয়ার্স স্কুলের সভাপতি ও কাশেমাবাদ মসজিদের সেক্রেটারি মাহাবুবুর রহমান (মাহবুব), সাবিহা ইয়াসিন মুক্তা, মোঃ নুর আলম, মোঃ কায়েস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ