খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

যুব আন্দোলন নগর সভাপতির শয্যাপাশে মহানগর নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি |
১২:৪১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর সভাপতি যুবনেতা মোঃ আব্দুল রশিদ দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন। অসুস্থ যুব নেতাকে দেখতে বুধবার তার বাসভবনে উপস্থিত হন ইসলামী আন্দোলন মহানগরীর সভাপতি মুফতী ইমরান হোসাইন, মহনগর সেক্রেটারী মাওঃ মোঃ দীন ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল প্রমুখ। নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ যুব নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট তার সুস্থতার জন্য দোয়া করেন।
পৃথকভাবে ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মোঃ আব্দুর রশিদ কে দেখতে তার বাসায় যান ইসলামী ছাত্র আন্দোলন মহানগরীর সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, নগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাব্বির আহমাদ, নগর অর্থ ও কল্যাণ সম্পাদক রেজাউল করিম রাসেল, নগর কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ বোরহান উদ্দিন, নগর শুরা সদস্য আব্দুর রহমান সিজান, সোনাডাঙ্গা থানা সাংগঠনিক সম্পাদক তামিম শেখ, থানা দাওয়াহ সম্পাদক সালমান ফারসি প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ যুব নেতা আব্দুর রশিদ এর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং মহান আল¬াহ তায়ালার নিকট তার সুস্থতার জন্য দোয়া করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ