খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

খুলনা মহানগরের ৪ থানায় জাতীয় যুবশক্তির আহবায়ক কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি |
১২:৪২ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও দৌলতপুর থানার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এ উপলক্ষে জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি খুলনা মহানগর শাখার আহবায়ক তুহিনুজ্জামান সোহাগ, সদস্য সচিব মোঃ হেলাল খন্দকার এবং মুখ্য সংগঠক মোঃ আলিফ আফিফ অন্তিক।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ