খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

রূপসায় বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপসায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আইচগাতী ইউনিয়নের সেনেরবাজার ঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ। সাবেক জেলা বিএনপি নেতা ও জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল সাহার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য নাজমুস সাকিব পিন্টু, এম এ সালাম, শেখ আলী আজগর ও জেলা যুবদল নেতা আয়ূব মোল্লা। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু ও খুলনা জেলা জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা মেজবাউল ইসলাম।
এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা এস এম সবুর রাজীব, বিএনপি নেতা শফিকুল ইসলাম, এড. শহিদুল ইসলাম, শ্রমিক দল নেতা আঃ কুদ্দুস, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুন্সী, দুলাল আকন, চৌধুরী সেলিম, জামাল মোল্লা, মাসুদুর রহমান, মনির আহম্মেদ লস্কর, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম লিটু, রনি লস্কর, শেখ মাসুদুর রহমান, হিরন চৌধুরী, বিল্লাল চৌধুরী, রাজীব শেখ, বাকি বিল্লাহ, মিঠুন শেখ, সেলিম চৌধুরী, হাফিজুর শেখ, শেখ মোহাম্মদ, ডাঃ খান আলমগীর বাবর, ইয়াসিন আরাফাত, আলামিন, নাজমুস সাকিব ও আশিকুজ্জামান মিঠুন প্রমুখ। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সেনেরবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। 

প্রিন্ট

আরও সংবাদ