খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা বাইপাস সড়কে দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৫১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দেবনগর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর আহমেদ শুভ (২০) উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। তিনি থানাঘাটা মোড়ে মেসার্স শুভ মেডিকেল হলের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়কের দেবনগর মোড়ে ব্রিজের কাছাকাছি এলাকায় মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক যুবক শুভ  ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ