খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

মোরেলগঞ্জে গৃহিনীর মৃত্যু স্বজনদের দাবি হত্যা

মোরেলগঞ্জ প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে রুমানা বেগম (৩০) নামে এক গৃহিনীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহিনীর স্বামী এটাকে আত্মহত্যা বলে দাবি করলেও স্বজনদের দাবি আত্মহত্যা নয়, স্বামীর পরিকল্পিত নির্যাতনে প্রাণ হারিয়েছে রুমানা। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে। থানার ওসি মোঃ শহীদুল­াহ ঘটনাস্থল পরির্দশন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। 
জানা গেছে, গোদাড়া গ্রামের জয়নাল খানের ছেলে ভ্যান চালক রহমান খানের সাথে জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের ইউনুছ হাওলাদারের মেয়ে রুমানার সাথে ১৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হন গৃহিনী। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার সালীশ বৈঠক হলেও পরিবারিক কলহ থামেনি। 
এরই মধ্যে বুধবার বেলা ১১টার দিকে রুমানা স্বামীর ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর ছাড়ায় তার স্বামী। সাড়ে ১১টার দিকে একটি ভ্যানে করে রুমানাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাহরিয়া হক তাকে মৃত ঘোষণা করে বলেন, ‘রুমানা হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।’  
রুমানা বেগমের পিতা ইউনুছ হাওলাদার বলেন, ‘আমার মেয়েকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই তার ওপর মানষিক ও শারিরীক নির্যাতন অব্যাহত ছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। এটি আত্মহত্যা নয়, হত্যা।’

প্রিন্ট

আরও সংবাদ