খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় ভাড়া বাসা থেকে বিউটিশিয়ান মনি খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫০ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানা পুলিশ করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত মনি খান হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি পেশায় একজন বিউটিশিয়ান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা নিউ মার্কেটের দোতলায় মনি খান বিউটি যোন নামে তার একটি বিউটি পার্লার রয়েছে। গতকাল মঙ্গলবার নিউ মার্কেট সাপ্তাহিক ছুটি ছিল। বুধবার বিউটি পার্লাারে অন্য কর্মচারীরা পার্লারে কাজের জন্য আসে। কিন্ত মনি খান দুপুর পর্যন্ত তার প্রতিষ্ঠানে না আসায় তারা তার ফোনে ফোন করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে তার বাসায যান। এ সময়ে বাসার দরজা বন্ধ থাকায় ৯৯৯ এ ফোন দেন।

পরে সোনাডাঙ্গা থানা পুলিশ দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ