খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ

সাবেক সাত এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

খবর প্রতিবেদন |
০২:০১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


প্রায় ৭৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভ‚ত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী সরকারের সাবেক ৭ সংসদ সদস্য, তাদের স্ত্রী ও সাবেক মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক ১৬ মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে পৃথক মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব সাইদুর রহমান খান জানিয়েছেন।
যাদের বিরুদ্ধে মামলা অনুমোদন হয়েছে তারা হলেন কুষ্টিয়া-৪ আসনের সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের মোঃ রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের মোঃ আবু জাহির, ফেনী-৩ আসনের হাজী রহিম উল্লাহ, ল²ীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৩৫-এর ফরিদা ইয়াসমিন। এছাড়া তালিকায় রয়েছেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, নঈম নিজাম এবং খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং কারও কারও ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো দায়ের করা হবে বলে জানিয়েছে দুদক সচিব।

প্রিন্ট

আরও সংবাদ