খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে

খুলনায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


দেশব্যাপী ফ্যাসিস্ট এবং গুপ্ত সংগঠনের নৈরাজ্যে সৃষ্টি ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার উদ্যোগে নগরীতে এক বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর জিয়া হল চত্বর থেকে শুরু করে ময়লাপোতা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ। বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহমুদুল হক টিটু, আতিকুর রহমান রুবেল বিশ্বাস, শেখ মিরাজ হোসেন, আকুঞ্জী মাহমুদুর রহমান, আফজাল ফরাজী, মঞ্জুর শাহীন রুবেল, নাঈম হাসান হাসিব, মিরাজ শাহীন শুভ, মোঃ শহিদুল ইসলাম শহীদ,সিফাত আহমেদ রিকি, দপ্তর মোঃ মনিরুজ্জামান মনি, সহ-দপ্তর আবদুল্লাহ আল মামুন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া, সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সৌরভ হাওলাদার, সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেল্লাল হোসেন সুমন, সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সামদানী, সদস্য সচিব আল আমিন সরদার রতন, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বেলাল হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আমির হোসেন, মোঃ শফিকুল ইসলাম সজল, ওহিদুর জামান মোল্লা সনি, মাসুম বিল্লাহ, ফরিদ গাজী, ফয়সাল আমিন দ্বীপ, মোঃ রাকিবুল হাসান রাকিব, মোঃ শেখ সজল, মোঃ ইব্রাহিম শরীফ, এস এম নাজমুল হুদা রুহিত, ইব্রাহীম তালুকদার নয়ন, মোঃ মাসুম বিল্লাহ, সজিব হাওলাদার, মোঃ হানিফ হোসেন, ফজলু মোল্লা বাবু, ফুয়াদ হাসান, শিমুল আহম্মেদ, মোঃ ইজাজ শেখ, মোঃ রেজাউল করিম বাপ্পি, আব্দুস সোবাহানসহ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ৫টি থানা, ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ