খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

রূপসায় ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

আগামীর ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে

রূপসা প্রতিনিধি |
০২:২৩ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু স্বপ্ন দেখলে হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম ও সংগ্রাম করতে হবে। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন ও তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, অনেক ছেলে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময় নেতার পেছনে ঘুরে, ফেসবুকে সময় কাটিয়ে ও মাদকের মতো ভয়াবহ আসক্তিতে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। অথচ এই সময়টিই ভবিষ্যৎ গড়ার সময়। মেয়েরাও শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ছেলে- মেয়ে সবাইকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা মানুষের মধ্যে ন্যায়বোধ, মানবিকতা, সত্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা তৈরি করে। তাই প্রত্যেককে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
গতকাল বুধবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রূপসা ও বটিয়াঘাটা উপজেলার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মোট ১০০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সাবেক সভাপতি স ম এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সভাপতি মমিনুর রহমান, সেক্রেটারি আবু জাফর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপসা উপজেলা আমীর মাওলানা লবিবুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ আবু ইউসুফ, তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল¬াহ ইমন, নায়েবে আমীর ডাঃ রেজাউল কবীর খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা সেক্রেটারি নাজিম উদ্দিন এবং রূপসা উপজেলা জামায়াতে ইসলামী নেতা হাফেজ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রূপসা পশ্চিম থানা সভাপতি মুরসালীন আকন। পরিচালনা করেন ছাত্রশিবিরের খুলনা জেলা অফিস সম্পাদক হোসাইন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, মাওলানা হেকমত আলী, টিএসবি ইউনিয়ন আমির (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা গোলাম রসুল, বটিয়াঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গালিব হাসান, অধ্যাপক আসাদুজ্জামান, আলমগীর ফকির, আব্দুল গফফার, হাফেজ হারুন-অর-রশীদ, আলম ফকির, জাহাঙ্গীর ফকির, ছাত্রশিবিরের আলামিন শেখ, ইসমাইল তুহিন, বোরহান কবির, মাসুদুর রহমান, শাহাজালাল ইয়ামিনি, তারেক হাসান, ইমন শেখ, গোলাম মোস্তফাসহ অনেকে।
 

প্রিন্ট

আরও সংবাদ