খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

প্রস্তুতি সভায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মন্টু

বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান

খবর বিজ্ঞপ্তি |
০২:২৫ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেন, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকান্ড করে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেমন বাংলাদেশের জন্য ভয়ঙ্কর; তেমনি গুপ্তদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন জনগনের সরকারকে বাধাগ্রস্ত করতে সমস্ত অপশক্তি এক হয়েছে; গণতন্ত্রকামী জনগনকে সাথে নিয়ে ওদের প্রতিহত করে প্রত্যেকেই স্বদেশ প্রেমের প্রমাণ দেবার এই তো সময়।
আওয়ামী ফ্যাসিস্টের পরিকল্পিতভাবে সন্ত্রাসের প্রতিবাদে অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল বুধবার বিকেলে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় নগরীর জিয়া হল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক মিছিল সহকারে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মাঠপর্যায়ে জরিপ চলছে। তারপরে দল থেকে একটা প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে বিএনপি’র একাধিক নেতা সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে মাঠে কাজ করছেন। একক প্রার্থী দেয়ার ব্যাপারে মাঠের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে সমন্বয় করে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী নানা চক্রান্ত ও অপতৎপরতা রুখতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকান্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করুন। সরকার উন্নয়নমূলক কর্মসূচি পালন করছে, পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সেগুলো নিয়ে মাঠে কাজ করছে। দলীয় একক প্রার্থী দেয়ার মাধ্যমে আশানুরূপ ফল অর্জিত হবে।
প্রস্তুতি সভায় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, গাজী তফসীর আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, জিএম রফিকুল হাসান, মোঃ সুলতান মাহমুদ, সাইফুর রহমান মিন্টু, শেখ সরোয়ার হোসেন, চৌধুরী কওছার আলী, শাকিল আহমেদ দিলু, মোঃ এজাজুর রহমান শামীম, মোঃ ফারুক হোসেন, পাইকগাছা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম এমদাদুল হক, এমএ হাসান, আব্দুর রকিব মল্লিক, বিকাশ মিত্র, জেলা শ্রমিক দলের সদস্য সচিব খান ইসমাঈল হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, এম এম আবুল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাবির আলী, মহিলাদলের সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা, সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম ও সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, জাসাসের মোঃ শহিদুল ইসলাম শহিদ ও এমডি আজাদ আমীন, তাঁতীদলের জেলা শাখার সদস্য সচিব শেখ মাহমুদ আলম লোটাস, জেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ আবু জাফর ও সদস্য সচিব মোঃ ঈমসাইল হোসেন, জিএম হারুন অর রশিদ, জিএম রাসেল ইসলাম, মোঃ নাজমুল হুদা, মোঃ শামীম হোসেন, নারী নেত্রী সুজনা জলি, রেহানা ইসলাম, রুহুল মোমেন লিটন, মোঃ বায়েজিদ বিশ^াস, ইয়ারুল ইসলাম রিপন ও প্রভাষক মোঃমফিজুল ইসলাম।।

প্রিন্ট

আরও সংবাদ