খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

খানজাহান আলী থানা বিএনপি’র সমাবেশে তুহিন

রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে সকল অন্যায় ও সহিংস প্রচেষ্টার জবাব দেয়া হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টানা নৈরাজ্য, সহিংসতা এবং জনজীবন বিপর্যস্ত করার চক্রান্তের প্রতিবাদে বিশাল প্রতিবাদ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি’র পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন বলেছেন, দেশের জনগণ যখন একটি স্বৈরাচারমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন পতিত স্বৈরাচারের দোসররা দেশজুড়ে নানা কায়দায় নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চক্রান্ত করছে। কিন্তু খুলনা তথা সারাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি’র নেতাকর্মীরা এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। ফ্যাসিবাদের অবশিষ্ট অনুসারীদের বিচার ও গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে যেকোনো অন্যায় ও সহিংস প্রচেষ্টার শক্ত জবাব দেওয়া হবে।
গতকাল বুধবার বিকেলে নগরীর খানজাহান আলী থানা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী আওয়ামী গুপ্তের দ্বারা নৈরাজ্যের প্রতিবাদে খানজাহান আলী থানা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক জননেতা জনাব মোঃ শফিকুল আলম তুহিন। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৩টায় নগরীর জিয়া হল চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থক মিছিল সহকারে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তিনি।
রাজনৈতিক অস্থিরতা তৈরি ও সাধারণ মানুষের ওপর তান্ডব চালানোর প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তুহিন বলেন, স্বৈরাচারী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সহিংসতা ও নৈরাজ্যের সাথে জড়িত সকল আওয়ামী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী দোসররা গুপ্ত অবস্থায় থেকেও গোপনে দেশবিরোধী চক্রান্ত করছে; তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ এখন সময়ের দাবি।
খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, এনামুল হাসান ডায়মন্ড, এমদাদুল হক, হাবিবুর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, ডাঃ রইস উদ্দিন, মোল্লা সোহরাব হোসেন, আতাউর রহমান মোড়ল, শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম সোহেল, আল আমিন হাওলাদার, মাসুম খান, গোলাম কিবরিয়া মেম্বর, শেখ আব্দুস সালাম মেম্বর, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, সিয়াম হোসেন, জিয়াদুল ইসলাম, কাজী বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দিপু, শরিফুল ইসলাম টগর, সাবিনা ইয়াসমিন, চমন আরা ও রেশমি সুলতানা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ