খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে

খুলনায় এসওএস চিলড্রেনস ভিলেজেস এর ‘জাগরণ’ প্রকল্পের যাত্রা শুরু

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনগোষ্ঠী। এই শক্তিকে দক্ষতা, আত্মবিশ্বাস ও সুযোগের সঙ্গে যুক্ত করে একটি টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘জাগরণ’ প্রকল্প। তরুণদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকে কেন্দ্র করে বুধবার খুলনায় অনুষ্ঠিত হয়েছে প্রকল্পটির জেলা পর্যায়ের উদ্বোধনী ও সূচনা কর্মশালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
এসওএস চিলড্রেনস ভিলেজ খুলনার সোশ্যাল সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী ও পরিচিতি কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিল্প-কলকারখানা ও কর্মসংস্থান সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, যুব-নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধি, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ইয়ুথ ভলান্টিয়ার এবং এসওএস চিলড্রেনস ভিলেজেসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাগরণ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জাহিদুর রহমান খান। স্বাগত বক্তব্য প্রদান করেন এসওএস চিলড্রেনস ভিলেজ খুলনার প্রোগ্রাম ম্যানেজার (ফিল্ড) মাকসুদা সুলতানা। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন প্রকল্পের কনসোর্টিয়াম ম্যানেজার মাহমুদ মিনার। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ-এর উপ-পরিচালক (আইপিডি) ইরফান হক।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক এস এম ফারুক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসাইন এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের পরিচালক (উইমেন এ্যান্ড ইয়ুথ) রওনক জাহান, জাগরণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নাঈম হাসান, অ্যাডভোকেসি এ্যান্ড ওয়াইএলও স্পেশালিস্ট মোঃ বেলায়েত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বদিউজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সাজিয়া সিদ্দিকী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক ইকবাল হোসাইন, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র যুগ্ম-সচিব সুবর্না হাসান সহ সংশি¬ষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ এবং কেয়ার বাংলাদেশ যৌথভাবে ‘জাগরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির অর্থায়ন করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস ওয়ার্ল্ডওয়াইড ই.ভি.। এই উদ্যোগের আওতায় খুলনা ও গাজীপুর অঞ্চলের প্রায় ১২ হাজার তরুণ-তরুণী উপকৃত হবেন, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। অংশগ্রহণকারীদের অন্তত ৫০ শতাংশ নারী হবেন এবং ঝুঁকিপূর্ণ ও বেকার তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের তরুণদের সামনে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ, যেমন কর্মমুখী দক্ষতার ঘাটতি, সীমিত কর্মসংস্থানের সুযোগ এবং আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলায় কাজ করবে ‘জাগরণ’ প্রকল্প। এ লক্ষ্যে বাজারের চাহিদাভিত্তিক কারিগরি, ডিজিটাল ও টেকসই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষানবিশ কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ স¤প্রসারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পের আওতায় তরুণ নেতৃত্বাধীন সংগঠনগুলোকে আরও শক্তিশালী করা, তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠন এবং সরকার ও বেসরকারি খাতের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ ও নীতিগত সহায়তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাগরণ’ প্রকল্প তরুণদের দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

প্রিন্ট

আরও সংবাদ