খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:৩১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনার রূপসায় স্থানীয় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমানকে গুলি করে হত্যার চেষ্টা মামলার আরও দুই আসামীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ওসি ডিবি অনুপ কুমার চৌধরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার কাজদিয়া কলেজ মাঠ থেকে তাদের আটক করে। আসামিদেরকে জেলা গোয়েন্দা হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তদন্তকারী অফিসার জানিয়েছেন। 
উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় বিনয় মেম্বরের বাড়ির সন্নিকটে একটি চায়ের দোকানের সামনে হত্যার উদ্দেশ্য রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি’র সহ-সভাপতি শেখ শাহিনুর রহমানকে গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এদিকে এই দুই কিশোর গ্যাং সন্ত্রাসীর বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনকারী এবং অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ