খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ইদ্দিখার ফাউন্ডেশনের পক্ষ হতে শিশু হাসপাতালে মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০৪:২২ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬

 

ডেঙ্গু প্রতিরোধে খুলনা শিশু হাসপাতালে শিশু রুগিদের মাঝে মানবিক ও সামাজিক সংগঠন ইদ্দিখার ফাউন্ডেশনের পক্ষ হতে মশারি বিতরণ করেছেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক শিশু বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট ডাক্তার  প্রদিপ দেবনাথ।

আজ দুপুর ১২ টায় খুলনা শিশু হাসপাতালের ৫ ম তলায় দুটি ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে ডাক্তার প্রদিপ দেবনাথ শিশু রুগিদের মায়েদের কাছে মশারি প্রদান করে। এছাড়া ইদ্দিখার ফাউন্ডেশনের পক্ষ বিতরণকৃত মশারী রোগীদের নিজেদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে এবং চিকিৎসা সেবা শেষে তারা এই মশারী নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবে। এই মশারী দিনে রাতে টানিয়ে শিশুদের ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

ইদ্দিখার ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা শিশু হাসপাতালের ৫ ম তলার ওয়ার্ডে শিশু রুগিদের মশারি বিতরণ এই মানবিক সামাজিক কাজের প্রংশসা করেন এবং ইদ্দিখার ফাউন্ডেশনের মতো আরও সামাজিক মানবিক সংগঠনকে সামাজিক মানবিক কাজে এগিয়ে আসার আহবান করেন।

শিশু রুগিদের মাঝে মশারী প্রদানের সময় খুলনা শিশু হাসপাতালের তত্বাধায়ক প্রদিপ দেবনাথ ও ইদ্দিখার ফাউন্ডেশনের মোঃ এম এ সাদী সহ হাসপাতালের কর্মকর্তাগন নার্স উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ