খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে কেওড়া পাড়ার সময় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:১৫ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে কেওড়া ফল পাড়ার সময় ডাল ভেঙে গাছ থেকে পড়ে রহমত আলী গাজী (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিয়ে সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনের বনবিবি তলার গোলাখালী এলাকার নদীর চরে এঘটনা ঘটে।

নিহত রহমত আলী গাজী (৫২) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলী গাজীর ছেলে।

মৃতের মামা আব্দুল হালিম বলেন, রহমত আলী আমার ভাগ্নে হয়। সকালে আমি, রহমত আলী ও রবীন্দ্রনাথ তিনজন একসাথে সুন্দরবনের মাউন্দ নদীর শেষে সীমান্ত খালের গোলাখালী বনবিবি তলা এলাকায় কেওড়া গাছ থেকে কেওড়া পাড়ার জন্য যাই। রহমত গাছে উঠে কেওড়া পাড়ছিল আরা আমরা দুইজন কুড়িয়ে বস্তায় ভরছিলাম। এসময় সকাল ৯টার দিকে হঠাৎ করে ডাল ভেঙে গাছের গায়ে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় রহমত। আমরা দুইজন দ্রæত তাকে উদ্ধার করতে গিয়ে দেখি সে মারা গেছে। পরবর্তীতে ট্রলারে করে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ