খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:১৩ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ঘরে বৈদ্যুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে সোহরাব হোসেন (১৮) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁপাডাঙা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাক প্রতিবন্ধী যুবক সোহরাব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের চাঁপাডাঙা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আসাদুল ইসলাম জানান, সোহরাব হোসেন শারীরিক ও বাক্‌প্রতিবন্ধী ছিলেন। তিনি একটি পরিত্যক্ত ঘরে একা বসবাস করতেন। বুধবার রাত ৮টার দিকে ঘরের বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ঘরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

প্রিন্ট

আরও সংবাদ