খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ তিন আ.লীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি |
০৬:২৭ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় জনসাধারণের মধ্যে ভীতিপ্রদর্শন এবং দেশের নির্বাচিত সরকারকে বিপর্যস্ত করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকান্ড সংগঠনের চেষ্টার অভিযোগে সদর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য, ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সামছুর রহমান (৫৩), বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম মোশাররফ হোসেন (৪৭) এবং ঝাউডাঙ্গ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম রাশেদুল ইসলাম (৪৫)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

প্রিন্ট

আরও সংবাদ