খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৬১নং শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এস.এম.সি’র সভাপতি শেখ রূহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, ম্যানেজিং কমিটির সদস্য রকি বিশ্বাস। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির শিক্ষক শিল্পী পারভীন (সহ: শি:), সাধনা সরকার, শিবপদ সরদার, পাপিযা সুলতানা, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়াংকা মিস্ত্রী এবং মোঃ নাজমুল হোসেন। উল্লেখ্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ৬১নং শহিদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৩ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো মরিয়ম জাহান লাবিবা, হুয়ায়ফা ইকবাল, নুসাইবা রওনক রিমাস এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলো পৃথা সরকার, হৃদিতা, সামিহা আফরিন, সৌহার্দ্য মল্লিক এবং সইমুন ইসলাম। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় শিক্ষার্থী পৃথা সরকার। 

প্রিন্ট

আরও সংবাদ