খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

আযম খান কমার্স কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৪০ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


আযম খান সরকারি কমার্স কলেজ খুলনায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের মুস্তাফিজুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর অনামিল দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং আহŸায়ক এম এম কবির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এম এম কবির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লাভিবা আক্তার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুন নাহার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ  জাহিদুর রহমান ও অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আবু রায়হান। নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। বক্তারা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ, শৃঙ্খলা, দায়িত্বশীল, মানষিকতা, নৈতিকতা ও শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার আহŸান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ জীবনে ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রথমবারের মত নবাগত শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন তাদের জীবনের প্রথম শিক্ষক ও পথপ্রদর্শক সম্মানিত অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শামসাদ হোসেন আবিদ এবং ছাত্রদল ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষার্থীরা কলেজ জীবনের শুরুতে এমন আয়োজন পেয়ে আনন্দ ও উচ্ছ¡াস প্রকাশ করেন।

প্রিন্ট

আরও সংবাদ