খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াসুর রহমানের মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:৪০ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনার সদস্য মুন্সী ইলিয়াসুর রহমান, প্রিন্সিপাল অফিসার (অব.) আর নেই। তিনি গত বুধবার রাত ১০টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা/নির্বাহী ফোরাম, খুলনার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় ফোরামের সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি এস এম হাফিজুর রহমান, মোঃ আতিয়ার রহমান, আফরোজা আক্তার, মোঃ বেলায়েত হোসেন, সৈয়দ শাহ আলম, বেগম আনোয়ারা বেগম, চেয়ারম্যান ড. শেখ গোলাম সাকলাইন, কো-চেয়ারম্যান সমীর কুমার দেবনাথ, শেখ নূরুল ইসলাম, মোঃ গোলাম নবী, সাধারণ সম্পাদক কাজী শহিদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ, ওয়াহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম খান, গোলাম আছিয়া, মতিয়ার রহমান খান বাবলু, অর্থ সম্পাদক মোঃ হাবিব উল্লাহ খানসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ