খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

পাটকেলঘাটায় ভুলক্রমে ঘাস পোড়া কীটনাশক পানে কৃষকের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৪৫ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


পাটকেলঘাটার পানি ভেবে ভুলক্রমে ঘাস পোড়া কীটনাশক পান করে অসুস্থ কৃষক তপু রায়হান ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার হাসপাতালে মারা গেছেন। 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মিঠাবাড়ী গ্রামের বাবু সরদারের ছেলে মোঃ তপু রায়হান (২৯) ১০ সেপ্টেম্বর সকালে তার নিজ মৎস্য ঘেরের পাশে ঘাস মারা কিটনাশক ¯েপ্র করে। ১২টার দিকে ক্লান্ত শরীরে ঘেরের চাল ঘরে একটু বিশ্রাম নেওয়ার সময় তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করতে যেয়ে তপু রায়হান পানি ভেবে ভুলক্রমে কীটনাশক পান করে ফেলে। ঐ সময় সে বুঝতে পেরে সাথে সাথে বাড়িতে ফিরে পরিবারের সবার পরামর্শে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তপু রায়হান পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। 

প্রিন্ট

আরও সংবাদ