খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবির একটি চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার করা হয়। উদ্ধার করা কাপড়ের মূল্য প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া থানার কাকডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী শিকদারের ছেলে মোঃ বাকি বিল্লাহ সিকদার (৫৫), বরিশালের মুলাদী থানার গাছুয়া ইউনিয়নের চর কালেখা গ্রামের সেলিম বেপারীর ছেলে মোঃ শামীম বেপারী (৪৫) এবং শরীয়তপুরের ডামুডা থানার কুলকুড়ি ৫ নম্বর ওয়ার্ডের বাচ্চু সরদারের ছেলে মোঃ সিয়াম সরদার (১৯)। পুলিশ জানায়, চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ