খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


আগামী বছরের (২০২৭) জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে জানিয়েছেন স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গতদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে গৃহনির্মাণ তহবিলের চেক বিুরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম আরও বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থী সমর্থন দেবে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গত নির্বাচনে যারা দলের সঙ্গে বেঈমানি করেছে, তাদের বিএনপিতে ফেরানো হবে না। কেবল দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা ম‚ল্যায়িত হবেন।
মীর শাহে আলম বলেন, জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকারের বয়স মাত্র ছয় মাস। অথচ এর মধ্যে একটি গোষ্ঠী লংমার্চের নামে সরকার উৎখাতের পাঁয়তারা করছে। ভারতে পলাতক নেতাদের সঙ্গে এনসিপি ও জামায়াতের পুরনো গোপন যোগাযোগ আবার জোরদার হচ্ছে। দেশে তারা যে আন্দোলনের নাটক করছে, তা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চক্রান্ত।
১১-দলীয় জোট ও এনসিপির নেতাদের সমালোচনা করে তিনি বলেন, জোটের নেতারা সংসদে এক কথা বলেন, বাইরে এসে ভিন্ন অভিনয় করেন। এনসিপির নবীন নেতাদের রাজনৈতিক শিষ্টাচার নেই; তারেক রহমানকে নিয়ে তারা যে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলছেন, তা বরদাস্ত করা হবে না। বিএনপি কোনো হুমকিতে ভয় পায় না।

প্রিন্ট

আরও সংবাদ