খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

কুয়েটে ‘আন্তঃবিভাগ ইনডোর টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপী ‘কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ইনডোর টুর্নামেন্ট-২০২৬’ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এ ধরনের আন্তঃবিভাগীয় আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও স¤প্রীতি আরও সুদৃঢ় করবে। তিনি টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে কুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দাবা, টেবিল টেনিস ও ক্যারাম ইভেন্টে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগ চারটি গ্রæপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ ও ২৫ সেপ্টেম্বর গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রিন্ট

আরও সংবাদ