খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

নড়াইলের নড়াগাতীতে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
০২:০২ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে গত বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা এবং আবেদ গ্র“পের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন। এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকান্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাসান শেখ মৃত্যু পরবর্তীতে বেশকিছু বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়নের পাশাপাশি  ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। 

প্রিন্ট

আরও সংবাদ