খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলাল

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমান বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে

দিঘলিয়া প্রতিনিধি |
০২:১১ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য , বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক  আজিজুল বারী হেলাল  বলেছেন  সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষা, আবাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  তিনি সরকারি সহায়তার যথাযথ ব্যবহার করে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে এগিয়ে আসতে উপকারভোগীদের প্রতি আহবান জানান। 
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ।
এমপি বলেন দিঘলিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় উৎসাহ দিতে বসতঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ থেকে এসব সহায়তা দেওয়া হয়েছে। এ কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠীকে কখনো ছোট করে দেখার কোনো অবকাশ নাই। বর্তমান সরকার কোন  স¤প্রদায়ের বিরুদ্ধে  বিমাতা সুলভ আচরণ করে না। জনগণের ভাগ্য নিয়ে সব সময় বিএনপি সরকার কাজ করে এবং করছে ।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রকিব মল্লিক, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সানওয়ার হোসেন মাসুম ।এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হুসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে তিনজনকে বসতঘর, ছয়জনকে সেলাই মেশিন এবং নয়জনকে বাইসাইকেল বিতরণ করেন। একই সঙ্গে প্রাথমিক পর্যায়ের ২৯ জন, মাধ্যমিক পর্যায়ের ১৭ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়। সংশ্লি¬ষ্টরা মনে করছেন, আবাসন, শিক্ষা ও কর্মসংস্থানভিত্তিক এসব সহায়তা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। এর পূর্বে দুপুর ১টায় দেয়াড়া আয়তুন্নেসা বালিকা বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা চিত্র অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে তিনি দুপুর আড়াইটার দিকে পথের বাজার গার্লস কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অপর দিকে তিনি দিন শেষে সন্ধ্যায় আড়–য়া স্কুল মাঠে হিন্দু স¤প্রদায়ের মাতুয়া সম্মেলনে যোগদান করেন।

প্রিন্ট

আরও সংবাদ