খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

নগরীতে তাঁতীদলের প্রতিবাদ সমাবেশে এড. মনা

দোসররা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা বলেন, দেশের মানুষ যখন গণতন্ত্র ফিরে পেয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা দেশের ভেতরে ও বাইরে বসে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুলনার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। এখানে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না। বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের জানমাল রক্ষা করতে হবে। তাঁর নেতৃত্বে খুলনা মহানগর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন রাজপথে সজাগ রয়েছে। যদি কেউ দেশকে অস্থিতিশীল করতে চায়, সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে চায়, তাহলে তাদেরকে রাজপথেই সমুচিত জবাব দেওয়া হবে। কোনো ষড়যন্ত্রই আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকেলে মহানগর তাঁতীদলের উদ্যোগে প্রতিবাদ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনা রেল স্টেশন চত্বরে মহানগর তাঁতীদলের আহবায়ক মোঃ আবু সাইদ শেখের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট চক্র এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থামায়নি। তারা গুপ্ত হামলা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। খুলনা মহানগর তাঁতীদল আজ যে সাহসী ভূমিকা রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস করে, ভয় দেখিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।
মহানগর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ আলমগীর হোসেন রাজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মহানগর তাঁতীদলের সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) এড. মোঃ আসলাম হোসেন, যুগ্ম-আহবায়ক সৈয়দ হুমায়ূন কবির। এছাড়া উপস্থিত ছিলেন সদর থানা তাঁতীদলের সভাপতি মিয়া আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন মৃধা, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সভাপতি ডাঃ আব্দুল হালিম মোড়ল, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা তাঁতীদলের সভাপতি কাজী বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান দিপুসহ মহানগরের সকল থানা ও ওয়ার্ড তাঁতীদলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

প্রিন্ট

আরও সংবাদ