খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

সভাপতি জেলা প্রশাসক হুরে জান্নাত, সদস্য সাংবাদিক পারভেজ

কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের নতুন অ্যাডহক কমিটি গঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি |
০৬:৫৭ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


শতবর্ষী ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাইকগাছার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন খুলনার জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ।

​গত ২৪ সেপ্টেম্বর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) প্রবিধান ৬৪-এর উপ-প্রবিধান (১)-এর অধীনে চার সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটি অনুমোদিত হয়।

​অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে মোসাম্মৎ হাফিজা পারভীন এবং পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।

​উল্লেখ্য, খুলনার পাইকগাছার বর্ধিষ্ণু জনপদের এই ঐতিহাসিক বিদ্যাপীঠটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং চলতি বছর প্রতিষ্ঠানটি শতবর্ষ পূর্তির গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে। নতুন এই কমিটি গঠনের ফলে বিদ্যালয়টির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় সুধীসমাজ ও অভিভাবকরা।

প্রিন্ট

আরও সংবাদ