খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে অসহায়দের মাঝে বিনামূল্যে গবাদিপশু বিতরণ ​

ঝিনাইদহ প্রতিনিধি |
০৭:৫৮ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


ঝিনাইদহে দরিদ্র ও অসহায় পরিবারগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে গবাদিপশু বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাড)’–এর সহযোগিতায় বুধবার (২৪ সেপ্টেম্বর) শহরের মাস্টারপাড়া এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গবাদিপশু তুলে দেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা। এ সময় ‘অ্যাড’–এর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বিনামূল্যে গবাদিপশু পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, এগুলো পালনের মাধ্যমে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পারিবারিক আর্থিক অনটন লাঘব করা সম্ভব হবে।

প্রিন্ট

আরও সংবাদ