খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের চারিপাশে মাছির মত ভন ভন করছে জামায়াত: আজিজুল বারী হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০৮:০৯ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের চারিপাশে মাছির মত ভন ভন করছে জামায়াত।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে খুলনা জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।  

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ আর তাদের দোসর গুপ্ত ঘাতকরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করছে। তাদের জানা উচিৎ বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটি কোনো আমি-ডামি, বিনাভোট বা রাতের সরকার নয়।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির, সদস্য জুলফিকার আলি জুলু, আশরাফুল আলম নান্নু।

এসময় আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ছাত্রদলের আহবায়ক মোঃ আবু জাফর, সদস্য সচিব ইসমাইল হোসেন, জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ সহ জেলা যুবদল সেচ্ছাসেবক দল, ছাত্রদলের  উপজেলা ও পৌরর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে একটি মিছিল নগরীর শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ