খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


নড়াইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা। শুক্রবার সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। এ সময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডাঃ জায়েদ আহমাদ, জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোঃ ওয়াকিবুজ্জামান অভিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের নয়, বরং তা সাধারণ শিক্ষার্থীদের, তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের যোগ্য ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়া।

প্রিন্ট

আরও সংবাদ