খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

ফুলতলায় শারদীয় দূর্গোৎসব পালনে বর্ধিত সভা

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দূর্গোৎসব ও পরমেশ্বর ভগবানের জন্মাষ্টমীর হিসাব প্রদান উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। পরিষদের আহবায়ক অনুপম মিত্রের সভাপতিত্বে এবং সদস্য সচিব রণজিৎ কুমার বোস বিশুর পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমীর আহবায়ক গৌর হরি দাস, সদস্য সচিব চন্দন কুন্ডু। হিসাব প্রদান করেন অর্থ সচিব শিব পদ দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক সাগর গোলদার, দুলাল অধিকারী, টুটুল দে, লিটন পাল, পরশ দাস, প্রবীর হালদার, সহকারী অধ্যাপক ফুটলাল দত্ত, বিদ্যুৎ সুর, উদয় চক্রবর্তীসহ প্রমুখ। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব যথাযোগ্য মর্যাদার পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। 

প্রিন্ট

আরও সংবাদ