খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

ফুলতলা থেকে নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র কর্মচারী আরিফুলের

বেনাপোল প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


খুলনার ফুলতলা থেকে নিখোঁজের ৫দিনেও সন্ধান মেলেনি পিডিবিএফ’র সরকারি চাকরিজীবী আরিফুল ইসলাম শেখ (৩০) এর। সে গত ২১ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে ফুলতলার দমোদর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। এ কদিন অনেক খোঁজাখুঁজির পর ও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আরিফুল ইসলাম বাগেরহাট সদর উপজেলার ১ নম্বর কাড়াপাড়া ইউনিয়নের পোলঘাট গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। তিনি পিডিবিএফ ফুলতলা, খুলনা শাখায় কর্মরত। পরিবার সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে আরিফুল ইসলাম আর বাসায় ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছেও যোগাযোগ করে কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ফুলতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১১৫০। পুলিশ ও বিভিন্ন মাধ্যমে আরিফুলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
পরিবারের পক্ষ থেকে আরিফুলের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার ভাইয়ের মোবাইল নম্বর-০১৭১২২৮৩০৯৪-এ দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আরিফুল ইসলামের বড় ভাই জানান, তার ফিরে আসায় আমরা চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় রয়েছি।

প্রিন্ট

আরও সংবাদ