খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

নগরীর ১৮নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ১৮নং ওয়াডে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ শুক্রবার নবপল­ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে সেক্রেটারী আব্দুর রহিমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতিত্ব মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল, নগর উপদেষ্টা আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন।
১৮নং ওয়ার্ডের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মুকুল, সহ-সভাপতি মোঃ মোস্তাফা জামান, হাফেজ মোঃ দিদারুল ইসলাম ও মোঃ আয়নাল হক, সেক্রেটারী মোঃ আব্দুর রহিম, জয়েন্ট সেক্রেটারী মোঃ আবুল বাশার বাদশা, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল শেখ, প্রচার সম্পাদক মোঃ সাদেক শেখ, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মোতালেব হাওলাদার, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু হানিফ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মাস্টার, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, আইন ও মানবাধিকার বিঃ সম্পাদক মোঃ জাকির হোসেন মাসুম, ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ আবু সাইদ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মোঃ হালিম ঢালী, সদস্য আলহাজ্জ মোঃ দুলাল হাওলাদার, মোঃ ফারুক হোসেন, মোঃ মোশারেফ হোসেন, মোঃ মোহাম্মাদ আলী খান, মোঃ আতিয়ার রহমান, মোঃ সাইদুল ইসলাম, মোঃ মিরাজ সরদার, মোঃ এমদাদ হোসেন, মোঃ ফারুক হোসেন। প্রধান অতিথি নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ করান।

প্রিন্ট

আরও সংবাদ