খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

কেশবপুর প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


যশোরের কেশবপুরে বাড়ির উঠানে খেলা করার সময় পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির হোসেন (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন হাড়িয়াঘোপ গ্রামের আজহারুল ইসলামের ছেলে। সে ভান্ডারগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাব্বির হোসেন বাড়ির উঠানে কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় গোয়ালঘরের পাশে পড়ে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত তার হাত লাগে। তারটি লিকেজ থাকায় এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ