খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে অবাচী মানবিক উন্নয়ন সংস্থার নগরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি |
০১:০৬ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে শুক্রবার সকাল ৮টায় অবাচী মানবিক উন্নয়ন সংস্থা নগরীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোঃ আনাছ। সংস্থার নির্বাহী পরিচালক বনানী ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খোন্দকার মাযহাবউদ্দিন পল্লব। স্বাগত বক্তব্য রাখেন সহকারী নির্বাহী পরিচালক নাসরিন সুলতানা ডীনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস- চেয়ারম্যান মোঃ তৌহিদুর রহমান।
খুলনা শহরের ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধের পাশাপাশি ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হোসেনুর রহমান এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগের অধ্যাপক, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, খুলনা মেডিকেল কলেজের সাবেক রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরী, গাজী মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মুরাদ হোসেন, গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আফসানা ফেরদৌস ও ডাঃ নয়নসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য গৌতম কুমার ঘোষ, রিপন কুমার বিশ্বাস, সালমানুল মেহেদী মুকুট, মনিশংকর নাগ, অনামিকা ঘোষ, দীপান্বিতা অনন্যা, মোস্তফা কামাল, টুলু আহমেদ, রুপা সাহা, সুজন কুমার, সাব্বির বেগসহ অবাচী’র স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী মেডিসিন, সার্জারী ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র প্রদানসহ দুই-শতাধিক রোগীদের মাঝে ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ