খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ : খুলনা মহানগর বিএনপি’র অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি |
০১:০৬ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জাতির উদ্দেশ্যে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি এবং স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ। শুক্রবার বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, বিশ^মঞ্চে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও মর্যাদাকে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, দীর্ঘ ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার যে সুদৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী বিশ^নেতাদের সামনে তুলে ধরেছেন, তা আন্তর্জাতিক স¤প্রদায়ের নজর কেড়েছে। একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে দেশের পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশলের বিশেষ প্রশংসা করেন তাঁরা। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি ফিলিস্তিন সংকট, রোহিঙ্গা প্রত্যাবর্তন, বিশ^শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অর্থনৈতিক পুনর্গঠন, যুব ও নারীদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন রূপরেখা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এছাড়া চলমান বিশ^ সংঘাতের ফলে জ্বালানি সংকট ও বৈশি^ক মুদ্রাস্ফীতির বিষয়ে তাঁর উদ্বেগ এবং সংলাপ ও ক‚টনীতির মাধ্যমে সমাধানের আহবান ছিল সময়োপযোগী।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’-এই প্রত্যয়ে গঠিত বক্তব্য প্রতিটি নাগরিকের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। বিশ^মঞ্চে জাতিসংঘের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া পুরো বাঙালি জাতির জন্য এক বিরল গৌরবময় অধ্যায়। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা, বিসিবি পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ মহানগর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ