খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

যুবদল-স্বেচ্ছাসেবকদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তারা

ডিসেম্বরের হুমকি দ্বৈত ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক |
০১:০৭ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


দিল্লিতে পলাতক শেখ হাসিনার বক্তব্য এবং দেশে লংমার্চ করে ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার’ হুমকির মধ্যে এক গভীর গোপন সংযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃবৃন্দ। ১৭ বছর রাজপথে তাজা রক্ত দিয়ে তারেক রহমানের নেতৃত্বে যে গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে, সেই গণতন্ত্রের ক্ষততে এখন কিছু পরাজিত ‘মাছি’ ভনভন করছে। দিল্লি বসে ক্ষমতাচ্যুত  স্বৈরাচার হুঙ্কার দিচ্ছে আর দেশে অন্য একটি দল লংমার্চ করে ডিসেম্বরের হুমকি দিচ্ছে উভয়ের এই দ্বৈত ষড়যন্ত্রের জবাব রাজপথেই দেওয়া হবে। গতকাল বিকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল খুলনা মহানগর ও জেলা শাখার পৃথক আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
জেলা : শুক্রবার বিকেলে খুলনা জাতিসংঘ পার্কের সামনে থেকে মিছিল শুরু হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হওয়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। 
জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু ও এস এম শামীম কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আশরাফুল আলম নান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, ছাত্রদলের আহবায়ক মোঃ আবু জাফর ও সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমুখ।
মহানগর : সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে শুক্রবার বিকালে নগরীর শিববাড়ি মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ের এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন। খুলনা মহানগর যুবদলের আহবায়ক শেখ আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তৃতা করেন খুলনা নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজ, সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি, মহানগর ছাত্রদলের আহবায়ক তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসীর আল মামুন, আহমেদ সিরাজী রুবেল, মাহমুদুল হক টিটু, মিরাজ শাহিন শুভ, মঞ্জুর শাহিন রুবেল, নাঈম হাসান হাসিব, মাহমুদ আকুঞ্জি, সিফাত আহমেদ রিকি, গোলাম কিবরিয়া, বেলাল হোসেন সুমন, সৌরভ, সামদানি মোল্লা, আলাউদ্দিন তালুকদার, আল আমিন সরদার রতন, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, রায়হান বিন কামাল, সোহেল মোলল্লা, মোঃ কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকার নাইন, নাসিম আহমেদ ইমন, এড. ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশু, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, মোঃ শাকিল আহমেদ, হাসান মাহমুদ, মোঃ সজল হোসেন, মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া শামীম, এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, মানজারুল ইসলাম রানা, হাবিবুর রহমান শোভন, মোঃ মিরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, মোঃ  রিফাত ইসলাম, আবু উবাইদা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, জামিল আক্তার, মোঃ রাজ, সাজ্জাদ হোসেন রিপ্পি, ফয়সাল বাপ্পী, মোঃ রাকিব হোসেন, মোঃ রাকিব ইসলাম, পারভেজ হোসেন মিজান, এসএম ইলিয়াস, ইসমাইল হোসেন, তরিকুল ইসলাম নকীব, ইসরাইল হোসেন জিসান, আবুল হায়াত শুভ, ইমরান মল্লিক, রাকিবুল ইসলাম, আসিফ, মনিরুজ্জামান আবিদ, আবু সালেহ, সোয়েব, হামিম, নাজমুল, সোয়াদ, সেজান, রুম্মান, অনিক, সজীব, গালিব, নাহিদ ও সায়েম মুন্সী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ